নাটোরের সিংড়ায় চুরির অপবাদে এলাকাবাসীর গণপিটুনিতে আকরাম হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নিহত যুবক সিংড়া পৌর শহরের পারসিংড়া মহল্লার মৃত ইউনুস আলীর ছেলে।